অনিবার্য কারণবশত স্থগিত করা হলো শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন

 Writing

অনিবার্য কারণবশত স্থগিত করা হলো শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন



মোঃ সোহেল মাহমুদ 

অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি/অভিভাবক প্রতিনিধি নির্বাচন। 

২৫ জুলাই ২৬ ইং তারিখে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই অনিবার্য কারণ দেখিয়ে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি/অভিভাবক প্রতিনিধি নির্বাচন স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে নির্বাচন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানানো যায়নি। 

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা দ্রুত নির্বাচনের মতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। অভিভাবকদের একাংশও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।

এদিকে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেছে, নতুন নির্বাচনী তফসিল যথাসময়ে ঘোষণা করে সকলকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তাই সকলকে ধৈর্য ধারণ করার আহবান জানিয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন