নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় মোট ১১জন গ্রেফতার
এসএম মিরাজ হোসেন টিপুঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী, চুরির মামলায় ২জন, বৈষম্য বিরোধী মামলায় ১জন, এছাড়াও সিআর ও জিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত আরোও ৬ জন, মোট ১১ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২২ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে উক্ত আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্বাবধানে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিষয়ে (ওসি) এমদাদুল হক জানান গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ মোতালেব ও মোঃ মামুন গাজীর কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরির মামলায় মোঃ ইসলাম ও মোঃ রাশেদ খান, বৈষম্য বিরোধী মামলায় আসুরা বেগম এবং সিআর ও জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ফাহিম, দেলোয়ার হোসেন, নাহিদ হোসেন, ইসমাঈল হোসেন, আল আমিন ও জুবায়েদকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে আরোও জানা যায়, গ্রেফতারকৃত দুইজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের সহ বাকী আসামিদের বিরুদ্ধে সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
