গবেষনা কর্মকর্তার স্কুল পরিদর্শন

 


দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান। তিনি আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে বিদ্যালয়ে এসে বিভিন্ন শ্রেণিতে যান এবং শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন।

পরে আইসিটিডি কম্পিউটার ল্যাবে শিক্ষক কর্মচারীদের সাথে মত বিমিময় সভায় স্কুলের অবকাঠামো উন্নয়ন-সংস্কার,শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষনে অংশগ্রহন, গ্রন্থাগার সচল রাখা,নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা,পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এসময় রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস স্কুলের বিভিন্ন উন্নয়ন ও সমস্যার কথা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন