সাপাহারে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ


আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর সাপাহারে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সাপাহার জিরো পয়েন্ট মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুণ। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, বিগত সরকারের আমলে দেশবাসীকে নানা ধরনের জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মাসুদ রানা, উপজেলা শিবির সভাপতি মামুনুর রশিদ, সদর ইউনিয়ন জামায়াতের আমির মাও: মো. মোফাচ্ছেল হোসেন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাপাহার উপজেলা সভাপতি মো. সাদেকুল হক শাহ চৌধুরী। এছাড়াও উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন