নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
খেলায় গড়ি চরিত্র শিক্ষায় গড়ি দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে টাঙ্গাইলের নাগরপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভা কক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন মাধ্যমিক বালক দল ৪৮, মাধ্যমিক বালিকা দল ১১, উচ্চ মাধ্যমিক বালক ০১,উচ্চ মাধ্যমিক বালিকা ০১, ৪টি ভেনুতে খেলা অনুষ্ঠিত হবে। ভেনুগুলো হলেন পাকুটিয়া বিসিআরজি কলেজ মাঠে, গয়হাটা উদয়তারা স্কুল মাঠ,সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ ও ধুবড়িয়া স্কুল মাঠ। আগামী ৯ অক্টোবর একযোগে খেলাটি উদ্বোধন হবে।
উপজেলা নিবার্হী অফিসার লিখন বনিক এর সভাপতিত্বে ও উপজেলা মাধমিক শিক্ষা কর্মকতা নাদির আহম্মেদ এর পরিচালনায়, প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ন সাধারন সম্পাদক ফারুক আহামেদ খান, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা আবদুস কদ্দুস, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান লাভলু, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর প্রমুখ। এসময় উপজেলার মাধমিক ও মাদ্রাসার প্রধানগণসহ বিভিন্ন স্থরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
