নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তপন শীল (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তপন শীল (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ 



সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডস্থ সিদ্ধিরগঞ্জ পুল, পাগলা বাড়ির মোড় এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে   সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জ পুল পাগলা বাড়ি এলাকায় ঐ ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে, সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তির নাম তপন শীল (৪০)। তিনি সিদ্ধিরগঞ্জের আলামিন নগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করার পাশাপাশি স্থানীয় একটি সেলুনে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম এলাকায় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের কারনে বুধবার রাতে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর, তপন শীল রাতে আর বাসায় ফেরেননি।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডস্থ সিদ্ধিরগঞ্জ পুল পাগলা বাড়ি এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান, মৃতদেহটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং মৃত তপন শীলের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। 

পরবর্তীতে ময়নাতদন্তের জন্য  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।উক্ত ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন