নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় তাঁতী লীগ নেতা কেরামত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় তাঁতী লীগ নেতা কেরামত গ্রেফতার 



নারায়ণগঞ্জ প্রতিনিধঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দায়েরকৃত একাধিক মামলার আসামি তাঁতি লীগ নেতা কেরামত আলীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

রবিবার ২০ সেপ্টেম্বর দুপুর ২ টার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নং ওয়ার্ডস্থ সোনামিয়া বাজার এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে দায়েরকৃত একাধিক মামলার অন্যতম আসামি কেরামত আলী ৪৩ কে থেকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক এর দিকনির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার কর্মরত এসআই  আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ একটি অভিযান পরিচালনাকারী দল ৬নং ওয়ার্ডস্থ সোনামিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাঁতী লীগ নেতা  কেরামত আলীকে গ্রেফতার করতে সক্ষম হন। 

তথ্যসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কেরামত আলী ৬নং ওয়ার্ড তাঁতি লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ৬নং ওয়ার্ড এলাকার একাধিক নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বিভিন্ন সময়ে তাদেরকে হুমকি/ধামকি সহ সোনামিয়া বাজার এলাকার ফুটপাত দখল করে  চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 

বর্তমানেও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দ্বারা পরিচালিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড এবং নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারকৃত কেরামত আলী সোনামিয়া বাজার এলাকার স্থানীয় বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন