কুমিল্লার ব্রাহ্মণপাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ জন গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ জন গ্রেফতার 


কুমিল্লা প্রতিনিধিঃ 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক কয়েকটি অভিযানে ১২ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।  এর মধ্যে তিনজন মাদক ব্যবাসায়ী, একজন সিআর ওয়ারেন্টভুক্ত এবং অন্যজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার ও বৃহস্পতিবার দুইদিন  ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

​বুধবার রাত পৌনে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনাকারী দল শ্বশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার উত্তর পাশের ব্রিজের ওপর অভিযান চালায়। সেখান থেকে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন— শ্বশীদল আশাবাড়ি এলাকার শফিউল আলম (২০), শ্বশীদল পশ্চিমপাড়ার সালাউদ্দিন হোসেন সাগর (২২) এবং উত্তর তেতাভূমির আক্তার হোসেন (২৫)।

এদিকে বৃহস্পতিবার পৃথক দুটি অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) কামরুজ্জামানের নেতৃত্বে অভিযানে লড়ুচৌ গ্রাম থেকে সিআর সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শহিদ সরকারকে গ্রেফতার করা হয়। আরেক অভিযানে এএসআই নুর-আল-আহসানের নেতৃত্বে রামচন্দ্রপুর বাল্লাক এলাকা থেকে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল ইসলাম (৩৬) কে গ্রেফতারর করা হয়।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন