কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ ৭ জন গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অপরাধে আরোও ৫ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা প্রদান সহ মোট ৭ জন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই মোঃ মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল পাকা সড়কে দুই যুবককে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ২ জন হলেন—মোঃ মেহেরাজ হোসেন সিয়াম (১৯) ও মোঃ সাকিব (২৩)। সিয়াম ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার বাসিন্দা এবং সাকিব একই উপজেলার উত্তর তেতাভূমি এলাকার বাসিন্দা। তাঁরা শশীদল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে এসআই সুজন কুমার আচার্য্য, এসআই মোঃ মাহতাব হোসেন ও এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মোঃ রিয়াদ (১৯), মোঃ সাদ্দাম (২৮), মোঃ বখতিয়ার (২০), মোঃ কাউছার (৩৫) ও মোঃ আনিছ (২৮) নামে ৫ জনকে আটক করে তাঁদের মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে তাঁদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা প্রদানের কথা জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।