তাবলীগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা করিম ইবনে মছব্বিরের
নিজস্ব প্রতিবেদকঃ
তাবলীগ জামাতের উভয় পক্ষকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনিয়েছেন, টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা ময়দানে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষি মুসলমানদের বয়ানের সাবেক অনুবাদক, মাওলানা করিম ইবনে মছব্বির।
আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় এই নেতা। তিনি এক বিবৃতিতে বলেন, আলেম-ওলামাদের মতানৈক্য রহমত স্বরূপ! কিন্তু দুঃখের বিষয় হলো, উভয় পক্ষের মতানৈক্যের কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান অথবা বিভিন্ন স্থানে মসজিদের ভিতরে রক্তপাতের মতো ঘটনা ঘটেছে প্রতিনিয়ত।
ব্যাক্তিবিশেষের প্রভাব খাটিয়ে গোটা তাবলীগ জামাতে বিভক্তি ও গ্রুপিং তৈরি হবে। যার কারনে এই মতানৈক্য কখনো আল্লাহর রহমত হিসেবে গণ্য হতে পারেনা। তিনি আশা পোষণ করে বলেন, উভয় পক্ষের বড় বড় বুযুর্গদের অন্তর পরিষ্কার করে একে অপরকে বুকে জড়িয়ে ধরে অবিলম্বে আপস মীমাংসার পরিবেশ তৈরি করতে হবে।
তাবলীগ জামাত হলো, আল্লাহ ভূলা মানুষকে আল্লাহর পথে সহীহ ভাবে পরিশুদ্ধ করে। আর নবীওয়ালা কাজ হলো সকল আদম সন্তানকে হেদায়েতের পথে আনে।
মাওলানা করিম ইবনে মছব্বির মনে করেন, আগামী বিশ্ব ইজতেমার আগে নিজেরাই নিজেদের অন্তরের সকল অন্তরকোন্দল সাফাই করার পাশাপাশি একে অপরের সাথে একিভূত হয়ে সকল প্রকার আন্তরিক ফ্যাসিবাদে চিরতরে সরিয়ে বিশ্ব তাবলীগ জামাতের সকল মুসলিম ভাই একত্রি হওয়ার মাধ্যমেই উভয় পক্ষের একত্রিত হওয়া সম্ভব।
