নাগরপুরে দুয়াজানি কলেজ পাড়া ঈদগাহ মাঠের মিনার নির্মাণ কাজের ছাঁদ ঢালাই

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

​টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুয়াজানি কলেজ পাড়ায় অবস্থিত ঈদগাহ মাঠের নবনির্মিত মিনারের ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার  দুপুর  দুইটায়  কলেজ পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এই কাজ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মো. তারা মিয়া ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলী,  মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো শওকত আলীসহ মসজিদের অন্যান্য সদস্য এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ। 


মসজিদ কমিটির নেতৃবৃন্দ বলেন, সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা এই মহৎ কাজটি সম্পন্ন করতে পেরে আনন্দিত। উল্লেখ্য, এলাকাবাসী মিনারের অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন