আবু রেজা, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, খাবার বিতরণ, বড়াল নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও নদীপাড়ে বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কয়েকশ মোটরসাইকেলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিহারকোল মোড়ে উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক ও সুজন মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, পাঁকা ইউনিয়ন যুবদলের সভাপতি ইমদাদুল হক, জামনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনুল ইসলাম, বাগাতিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম তরু এবং দয়ারামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাহান গাফ্ফারীসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, রশীদ চৌধুরী ও হায়দার রশীদ সোনা, পৌর বিএনপি নেতা আমিরুল ইসলাম জামাল, স্বেচ্ছাসেবক দলের নেতা আনসার আলী মণ্ডল এবং আব্দুল মতিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমও পালন করা হয়। এর অংশ হিসেবে অসহায় ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ, বড়াল নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং নদীপাড়ে বৃক্ষরোপণ করা হয়।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এসব কর্মসূচির মধ্য দিয়ে বাগাতিপাড়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

