নাগরপুরে শারদীয় দুর্গাপূজার বর্ণিল প্রস্তুতি প্রায় শেষ

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে টাঙ্গাইলের নাগরপুরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আগামী ১৬ অক্টোম্বর শুক্রবার ষষ্ঠীর মধ্যদিয়ে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবার উপজেলায় ১২টি ইউনিয়নে ১৩৮টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গাপূজা।

পূজা ঘনিয়ে আসতেই মণ্ডপে মণ্ডপে চলছে ব্যস্ততা। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছেন মৃৎশিল্পীরা। মণ্ডপে মণ্ডপে দেব-দেবীর প্রতিমায় রঙ ও অলঙ্করণের শেষ ছেঁায়া দিচ্ছেন শিল্পীরা। সিংহপৃষ্ঠে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করা হয়েছে।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব  ঝটুন কুমার সাহা জানান, উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হবে বলেও তিনি জানান।

নাগরপুরের প্রতিটি মণ্ডপে যেন আনন্দের কোনো কমতি না থাকে, সেজন্য সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দারুণ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন