নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর সূর্য সিঁড়ি ক্লাবের উদ্যোগে চূড়ান্ত হা-ডু-ডু প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামুদনগর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেন মামুদনগর সূর্য সিঁড়ি ক্লাব। হা-ডু-ডু খেলায় অংশ গ্রহণ করেন চামটা যুব সংঘ বনাম বারিগ্রাম যুব সংঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
হাডুডু খেলাটি উদ্বোধন করেন নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।
সূর্য সিঁড়ি ক্লাবের সভাপতি আলিম মাহমুদ এলিম এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ,ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম যুবদলের উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল কাশেম মানিক,সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, ও সূর্য সিড়ি ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
খেলায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার প্রসার, নতুন প্রজন্মের কাছে হা-ডু-ডু খেলাকে পরিচিত করা এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে।
হা-ডু-ডু খেলায় চ্যাম্পিয়ন হন বারিগ্রাম যুব সংঘ। হা-ডু-ডু খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।


