মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ডিএমপি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মশিউল আলম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ নাজমুল আলম টুটুল, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এস আই মো: নাজমুল হাসান, এস আই মো: ইবনে খালিদ হোসেন, এসআই মলয় বসু, এ এস আই মো: নুরুল আমীন, এএসআই বাবুরাম, এএসআই সুমন মিয়া ও এ এসআই মো: লুৎফর রহমান সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ মাধকবিরোধী এবং অপরধদমন অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে মোট ৩শ ৪জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় ৩৬ জন, গ্রেফতারী পরোয়ানায় ৯ জন এবং ডিএমপি আইনে ২শ ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নব অভিযানের সহকারী সম্পাদক ও ডেইলি নিউজ অনলাইনের নির্বাহী সম্পাদক মো: লুৎফর রহমানকে এক সাক্ষাতে জানান অপরদিকে গত অক্টোবর মাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজা, ৫৩টি ইয়াবা, ৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণ, দুই মামলায় দশ কেজি রুপা উদ্ধার করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
Tags
ঢাকা
