নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী


গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধানঃ 

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক এ মহড়ায় তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা আধুনিক যুদ্ধকৌশল, সমন্বিত অভিযান পরিচালনা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সক্ষমতা প্রদর্শন করেন।

মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, তিন বাহিনীর পারস্পরিক সমন্বয় জোরদার এবং আধুনিক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে স্বর্ণদ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে সামরিক প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে তিন বাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে এ ধরনের যৌথ মহড়া এবারই প্রথম। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান প্রধানমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন