লক্ষ্মীপুরে ভূমিদস্যু কর্তৃক সরকারি খাস জমি দখল

 


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সরকারি খাস সম্পত্তি জবর দখল করে দোকান ঘর নির্মাণের কাজ চলমান।লক্ষ্মীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ড, পাইকবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারী রাস্তার পাশে পৌরসভার ড্রেন নির্মাণের কথা রয়েছে। বিদ্যমাণ রয়েছে পৌরসভার পাইপ। সরকারি খাস সম্পত্তি (লক্ষ্মীপুর ভূমি অফিসে লিপিবদ্ধ রয়েছে) সাবেক ৬৩ নং বর্তমান ৪১ নং বাঞ্চানগর মৌজার ১০১ খতিয়ানের ১৪০৫ দাগে এই সম্পত্তি। অথচ স্থানীয় ভূমিদস্যু খ্যাত রেনু মাঝি বাড়ীর  মৃত. মমিন উল্যার পুত্র আব্দুর রহমান ও আব্দুর রহিম সরকারি খাস সম্পত্তি জবর দখল করে দোকান ঘর নির্মাণ করতেছে।

এ ব্যপারে লক্মীপুর ভূমি অফিসে অভিযোগ করেন  স্থানীয় সচেতন মহল।

অভিযুক্তরা এ বিষয়ে কথা বলতে নারাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন