ফারুক মিয়াঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া হুদার মোড় থেকে হাজারীপাড়া মসজিদ পর্যন্ত যমুনা নদীর ভাঙন রোধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ৩০ বছর ধরে যমুনা নদীর ভাঙনে এই এলাকার শত শত বিঘা আবাদি জমি ও বহু বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো প্রতিনিয়ত বসতবাড়ি ও আবাদি জমি হারিয়ে যাচ্ছে।
এসময় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, বহুবার স্থানীয় প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই দ্রুত স্থায়ীবাঁধ নির্মাণ করে নদীভাঙন থেকে মানুষকে রক্ষার দাবি জানান তারা।
Tags
জামালপুর
