দেওয়ানগঞ্জে সাংবাদিকদের কাজে বাধা, অভিযুক্ত যুবককে আইনের আওতায় আনার দাবি



নিজস্ব প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া বাজারে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় আইনুল হকের ছেলে আপেল নামের ওই যুবক প্রকাশ্যে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে এক ব্যক্তি মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিলে আপেল নামের ওই যুবক তা করতে বাঁধা প্রদান করেন এবং সাংবাদিকদের কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল গভীর ক্ষোভ প্রকাশ করেছে।

সাংবাদিকরা অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তি পর্যায়ে নয়, মুক্ত সাংবাদিকতার ওপরও হুমকি স্বরূপ। তারা বলেন, “সাংবাদিকদের কলমের কালি শহীদের রক্তের চেয়েও প্রখর। সংবাদ সংগ্রহে বাধা প্রদান মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

এ ঘটনার দ্রুত বিচার দাবি করে সাংবাদিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্ত যুবককে দ্রুত আইনের আওতায় না আনা হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে এবং মানববন্ধন করে প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হবে।

স্থানীয় সচেতন মহলও ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্রের দায়িত্ব। গেঞ্জি পরিহিত এ ছেলেটি মানববন্ধন করতে দেবে না বলে বাধা সৃষ্টি করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন