নিজস্ব প্রতিবেদক (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে স্ত্রীকে তালাক দিয়ে এক কৃষক দুধ দিয়ে গোসল করেছেন। ২৫ বছর সংসার করার পর স্ত্রী লাভলী আক্তার অন্য একজনের সাথে পালিয়ে গেলে কৃষক লিটন ফারাজি এই কাজ করেন।
লিটন ফারাজি নামে ওই কৃষকের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি জানান, প্রায় তিন মাস আগে তার স্ত্রী পালিয়ে যান। অনেক চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে না পারায় এবং পরে জানতে পারেন যে স্ত্রী তাকে তালাক দিয়েছেন। এই কারণে মানসিক যন্ত্রণা ও কষ্ট সহ্য করতে না পেরে তিনি প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন।
এই ঘটনার পর লিটন ফারাজি বিয়ে করার আগে মেয়ের পরিবারের বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পরামর্শ দিয়েছেন।
Tags
গাইবান্ধা
