মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন ২০১৬ ইং সালে গঠিত বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা করার দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা বাজার মাঠে উক্ত সমাবেশের আয়োন করা হয়। সমাবেশে অংশ নেয় স্থানীয় হাজারো মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বাঙ্গরা বাজার থানাকে দ্রুত পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করে রূপান্তরিত করা জরুরি। বাঙ্গরা বাজার থানা এলাকার হাজার হাজার বাসীন্দারা এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে বক্তাগণ এ দাবীকে সময়োপযোগী বাস্তব দাবি বলে উল্লেখ করেন ও দ্রুত এ দাবী বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা জনাব ড. মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব গোলাম কিবরিয়া সরকার, রাজনীতিবিদ মো: কামরুল হাসান কেনাল, মো: মিনাজুল হক, পশ্চিম বাঙ্গরা ইউপি চেয়ারম্যান বাহার খান, অ্যাডভোকেট তাহমিনা বেগম প্রমুখ।
