য‌দি আমা‌কে ম‌নোনয়ন দেয়, ত‌বে দল বঞ্চিত হ‌বে না — হাসান উদ্দিন সরকার


মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : বাংলা‌দেশ জা‌তিয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, নির্বাচন নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে, বিশেষ করে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর চিন্তাশীল ও বিচক্ষণ নেতা। তিনি সব ষড়যন্ত্র ভেদ করেই দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে। তি‌নি আরও ব‌লেন, য‌দি আমা‌কে দল ম‌নোনয়ন দেন, ত‌বে বিএন‌পি বঞ্চিত হ‌বে না ইনশাল্লাহ। টঙ্গীর পূর্ব ও প‌শ্চিম থানা এলাকার কৃষক-শ্রমিক, ছাত্র-‌শিক্ষকসহ আপামর জনতার দোয়া ও সমর্থন নি‌য়েই এ কথা বল‌ছি।

গতকাল ১৯ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে গাজীপুর জেলাধীন টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি নেতা মো. বাবর আলী এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন