শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ


গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিনিধি :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার সকালে উপজেলার ব্রিজপাড় সংলঘœ রেজিয়া হোসেন প্রতিবন্ধী স্কুলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে । ঝিনাইগাতী উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক শাফি মেডিকেল হলের সত্বাধিকারী শাহা জামাল নিজ অর্থায়নে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন । মুড়ি,চিড়া,ডাল, তৈল, সাবান,চাল, আলু সহ ১২ প্রকারের খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা হিসাবে ৩০টি পরিবারকে ঔষধ পত্র বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন তার বাবা মোজাম্মেল হক, নিয়ামত আলী, সাংবাদিক হারুন অরশিদ দুদু, মোরাদ হোসেন চাঁন প্রমুখ ।  ত্রাণ সামগ্রী হাতে পেয়ে বন্যার্তরা তার মানবিক কর্মকান্ডে স্বস্তি প্রকাশ করেছেন ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন