এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১ জনকে ফুলবাড়িয়া ট্রাফিক পুলিশ বক্সে সোপর্দ


মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : ঢাকা মহানগরীর বংশাল থানাধীন ফুলবাড়ীয়াস্থ স্টার বেকারীর সামনে রাস্তায় সকাল অনুমান ১০:৩০ মিনিট সময় হাত থেকে মোবাইল ফেলে আবার উঠিয়ে নেওয়ার এমনি অভিনব কায়দায় বরিশালস্থ মেহেন্দীগঞ্জের রতন মাঝির পুত্র জুলহাস (৩৩) এর পকেটে থাকা এক লাখ টাকার বান্ডেল হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীয়তপুরের আবুল হাসেমের পুত্র মনির হোসেন (৫৩) কে আটক করে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সহযোগীতায় ফুলবাড়িয়া ট্রাফিক পুলিশ বক্সে সোপর্দ করা হয়। 

ঘটনার খবর পেয়ে এ প্রতিবেদক সাংবাদিক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ও সংঙ্গীয় সাংবাদিক সোহেল উক্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে উপস্থিত দুই-তিন যুবক এবং এক ব্যাবসায়ী সাংবাদিকদের উপস্থিতি সম্পর্কে উত্তেজিত হয়ে অশুভ কথা বার্তা বলিলে সাংবাদিকদ্বয় ঘটনাস্থল ত্যাগ করেন। 

এ সময় জুলহাসের পরিচিত মোঃ আনোয়ার হোসেন, মীম, ব্যবসায়ী শাহিন আলী ও মোঃ ইসমাঈল সহ কর্তব্যরত ট্রাফিক পুলিশের ক্রাইম শাখার একজন এএসআই ও এক ট্রাফিক পুলিশ কনেস্টেবল উপস্থিত ছিলেন।  এ রিপোর্ট লেখার সময় (২২ নভেম্বর) বেলা ২টা পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়েছে কি না তা জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন