মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা (বরগুনা) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও বিএনপি’র ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি ৯০ হাজার ৬ শত ৪৩ ভোট পেয়েছে। বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিস তাছলিমা আক্তার বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মণি ধানে শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৬ শত ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. সুলতান আহমদ পেয়েছেন ৮৫ হাজার ২ শত ৪৭ ভোট। চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণির সঙ্গে ডা. সুলতান আহমদের হাড্ডা-হাড্ডি ভোটের লড়াই হয়েছে।
নির্বাচিত ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেন, মহান আল্লাহ তায়ালার মেহেরবানিতে আমি বিজয়ী হয়েছি। বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনের সাধারণ ভোটারদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতাকর্মী এবং সমর্থকরা আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং আলোকিত সুন্দর বরগুনা-২ আসনটি গড়তে চাই।
নির্বাচন পরবর্তীতে আলহাজ্ব নূরুল ইসলাম মণি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাঃ সুলতান আহমদ এর সাথে সৌজন্য সাক্ষাৎতের জন্য তার বাড়িতে যান এবং বরগুনা-২ আসনকে সকলে মিলে একই সাথে কাজ করার প্রতিশ্রুতি দেয়।
