নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ কোন প্রকার বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ,সুষ্ঠু, শান্তিপূর্ন ও উৎসব মূখর পরিবেশে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭ টায় ভোট গ্রহন শুরু হয়। কোন প্রকার বিরতী ছাড়াই বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু (ধানের শীষ) তার নিজ কেন্দ্র নাগরপুর সরকারি কলেজে সকাল ৯টায় ভোট প্রদান করেন। অপর দিকে জামায়াত প্রার্থী ডা.এ কে এম আব্দুল হামিদ (দাঁড়িপাল্লা) ভোট প্রদান করেন বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই।
Tags
নাগরপুর
