গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত ২৮শে জানুয়ারি বুধবার শেরপুর তিন আসনে উপজেলা প্রশাসনের আয়োজনে মিনি স্টেডিয়াম মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনের ইশতেহার পাঠের নির্ধারিত সমাবেশ ছিল । দুপুর আড়াইটার সময় জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল তার বিপুল সংখ্যক সমর্থক নিয়ে মাঠে প্রবেশ করে চেয়ারে বসে যায় । বিএনপির সমর্থকদের চেয়ার না থাকার ফলে জামায়াত প্রার্থীকে কিছু চেয়ার ছেড়ে দিয়ে বসার অনুরোধ করা হলে এ নিয়ে চলে বাকবিতন্ডা । এক পর্যায়ে কিছু বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে চলে হাতাহাতি ভাংচুর সহ নানা অপকর্ম ও পন্ড হয়ে যায় সমাবেশ । স্টেডিয়াম মাঠ থেকে জামায়াত সমর্থকরা বিএনপিকে পিটিয়ে আহত করে মাঠ দখলে রাখে দিনব্যাপি । পরিস্থিতি নিয়ন্ত্রনে না থাকার ফলে মাঠ থেকে সহকারী রিটানিং কর্মকর্তা ও ইউএনও আশরাফুল আলম রাসেল সহ অন্যান্য সরকারী কর্মকর্তাগণকে নিয়ে পুলিশের নিরাপত্তায় নিজ কার্যালয়ে প্রবেশ করেন । এই ঘটনায় দিনব্যাপী জামায়াত ও বিএনপির মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করতে থাকে । জামায়াত সমর্থকরা স্টেডিয়াম মাঠে বিএনপি সমর্থকরা ধানহাটি মোড়ে অবস্থান করেন । খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন । দিন শেষে সন্ধ্যার আগ মুহুর্তে জামায়াতের সমর্থকরা অন্যপথে প্রবেশ না করে বিএনপির পথরোধ করা পথেই যাবেন এমন কঠোর অবস্থান থাকার ফলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী,পুলিশ ও বিএনপির নেতারা জামায়াতের প্রার্থীকে বিনয়ের সহিত বলার পরও প্রার্থী অনড় থাকে এ পথেই তারা যাবে । সন্ধ্যা ঘনিয়ে আসার ফলে এ পথেই জামায়াত সমর্থরা প্রবেশ করার প্রস্তুতি নিয়ে রওনা হলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় । ফলে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিট শুরু হলে উভয় পক্ষের হতা হতের ঘটনা ঘটে । শ্রীর্বদী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু আহত হয়ে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যান। বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান সহ ৪০জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে ভর্তি হয়ে বলে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল সংবাদ সম্মেলনে জানিয়েরেছন । সংবাদ সম্মেলনে তিনি আরো জানান জামায়াত সমর্থকরা পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন । অপর দিকে জামায়াতের প্রার্থী নিহত জামায়ত সমর্থকের বিচার দাবি করে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বলে খবর পাওয়া গেছে । জামায়াত নেতার মৃত্যুতে আজ ঝিনাইগাতী থানায় ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলকে ১নং আসামি করে ২৩১ জনের নামদিয়ে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন মৃত জামায়াত নেতার স্ত্রী মরিজিয়া । পুলিশ সূত্রে মামলার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে । আজ শনিবার জামায়াত ইসলামি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাধ্যমে স্থানীয় মিনি ইস্টেডিয়াম মাঠে মরহুম জামায়াত নেতার স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । পরে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে ঝিনাইগাতী বাজারে । মামলার বিষয়ে মাহমুদুল হক রুবেল বলেন অনাকাঙ্খিত ঘটনায় জামায়াত নেতার মৃত্যু হয়েছে বলে আমরা শোকাহত । আমাদের অনেক নেতাকর্মী জামায়াতের হামলায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । মামলার বিষয়ে বলতে চাই আমার নির্বাচনী মাঠ থেকে আমি ও বিএনপি নেতাকর্মীকে সড়িয়ে দিয়ে জামায়াত নির্বাচন প্রচারণায় চালিয়ে যাবে এই উদ্দেশ্যে আমি সহ নেতা কর্মীদের নামে মামলা করেছে । প্রকৃত হত্যা কান্ডের সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে বিচার হোক এটা আমিও চাই । যে সমস্ত নেতাকর্মীরা ঘটনার সাখে জড়িত না তাদের নামেও মামলা করেছে যা দু:খ জনক আমি দলীয় ও জন সমর্থন নিয়ে সকল চক্রান্ত মোকাবেলা করে নির্বাচনের মাঠে রয়েছি বলে জানান ।
Tags
শেরপুর