নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮ লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ ০২ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮ লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ ০২ ডাকাত গ্রেফতার




এসএম মিরাজ হোসাইন টিপুঃ

১৪ ফেব্রুয়ারী দিবাগত রাত ০৪.৪০ ঘটিকায় দেশীয় অস্ত্রসস্ত্রসহ ডাকাতি কৃত স্বর্ণালংকার ও নগদ ৮ লক্ষ টাকা সহ ডাকাত চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।  

পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার এসআই সনজিব জোয়াদ্দার ও ফোর্সসহ ফতুল্লা মডেল থানাধীন মুসলিমনগর নয়াবাজার এলাকার মোঃ আব্দুল বাতেনের বাড়ীর সামনে টহলরত অবস্থায় উপস্থিত হলে পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন ডাকাত দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে ১। মোঃ অলিউল্লাহ হাওলাদার @ ওলিউল্লাহ (৩০) এবং ২। মোঃ জাকারিয়া হাওলাদার (২৮) নামে পেশাদার ডাকাত চক্রের এই ২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত ১। ওয়ালিউল্লাহ হাওলাদার, বরগুনা জেলাধীন আমতলী থানার ওয়াপদা সড়ক এলাকার মৃত, ইউছুফ হাওলাদারের ছেলে বর্তমানে ফতুল্লা থানাধীন নয়াবাজার মুসলিম নগর বাতেন সাহেবের বাড়ির ভাড়াটিয়া। দ্বিতীয় জন বরগুনা জেলার আমতলী থানাধীন আনোয়ার হোসেনের ছেলে।    

পুলিশ আরোও জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ১ টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টিলের চাপাতি, ২ টি চাকু, ১ টি কাটার, ১ টি গ্যাস লাইটার/হিটার, নগদ- ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা, ১ টি স্বর্ণের চেইন ওজন ৪.৪৪ গ্রাম, ১ টি স্বর্ণের আংটি যার ওজন ২.১৬ গ্রাম, ছোট বড় বিভিন্ন ডিজাইনের ৪০ (চল্লিশ) পিস কানের দুল, ওজন ৩৩.১২ গ্রাম,উদ্ধারকৃত এ-সব অস্ত্র, মালামাল ও নগদ টাকা জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রকাশ করে যে,তাদের সহযোগী পলাতক ও অজ্ঞাতনামা আরোও ৭/৮ জন ডাকাতসহ দেশীয় অস্ত্র-সস্ত্র সহকারে পঞ্চবটি হতে কাশিপুর রাস্তায় মিশুক, অটো, সিএনজিসহ  বিভিন্ন যানবাহন বেরিকেট দিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করার শলাপরামর্শ করছিলো। পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী ৭/৮ জন ডাকাত দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।  

উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা কোথা থেকে ডাকাতি করেছে তা গ্রেফতারকৃত আসামীরা এই পর্যন্ত স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন