চাঁদাবাজদের বিরুদ্ধে নবীনগরের এমপির কঠোর হুশিয়ারি

নবীনগরের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলায় চাঁদাবাজি ও দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবীনগরের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এডভোকেট এম এ মান্নান এর দেওয়া এক পোস্টে তিনি জানান, চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে এবং আজ থেকেই এ সংক্রান্ত অভিযান শুরু।

‎‎এমপি মান্নান বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

‎এর আগে নির্বাচনী ইশতিহারেও তিনি মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ, চাঁদাবাজি নির্মূল এবং দলীয় প্রভাব বিস্তার করে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, এসব অনিয়ম বন্ধ না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎‎উল্লেখ্য, এডভোকেট এম এ মান্নান জেলা বিএনপির সাবেক দুইবারের সফল সহ-সভাপতি, নবীনগর উপজেলা বিএনপির তিনবারের সাবেক সফল সভাপতি ও দুইবারের সাবেক সফল আহ্বায়ক। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী ফোরামের বর্তমান সভাপতি। তৃণমূল থেকে উঠে আসা এই রাজনৈতিক ব্যক্তিত্বকে সততার প্রতীক হিসেবে আখ্যায়িত করে স্থানীয়দের একটি বড় অংশ ভবিষ্যতে তাকে মন্ত্রিসভায় দেখতে আগ্রহ প্রকাশ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন