আসিফ হাসান সাগর– ৪০ বছর বয়সে নতুন চ্যালেঞ্জ, আসছে ডকুমেন্টারি ফিল্ম...ASHIF HASAN SHAGOR — “THE LION”



বিনোদন ডেস্ক : ৪০ বছর বয়সে যেখানে অনেকেই গতি কমিয়ে দেন, সেখানে আসিফ হাসান সাগর বেছে নিয়েছেন আরও বড় চ্যালেঞ্জ। ডায়নামিক এমএমএ থেকে পেশাদার কিকবক্সিং ট্রেনিং নিয়ে তিনি নিজের শারীরিক ও মানসিক সক্ষমতার এক নতুন অধ্যায় শুরু করেছেন। এবং সামনে ইন্টারন্যাশনাল গেম খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন,, এই অনুপ্রেরণামূলক যাত্রা নিয়েই খুব শিগগিরই মুক্তি পাচ্ছে একটি ডকুমেন্টারি ফিল্ম।

আসিফ হাসান সাগর একাধারে একজন ফিটনেস এক্সপার্ট, হলিস্টিক থেরাপিস্ট, বক্সিং extension  চ্যাম্পিয়ন, অভিনেতা,  অ্যাকশন ডিরেক্টর ও শরীরচর্চা সুখী মনের আশ্রম বইটির লেখক।  তার বহুমাত্রিক অভিজ্ঞতা তাকে কেবল রিংয়ের যোদ্ধা নয়, বরং পর্দার সামনেও শক্তিশালী উপস্থিতি দিয়েছে। দীর্ঘদিনের অনুশীলন, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ তার ক্যারিয়ারের প্রধান ভিত্তি।

লেখক হিসেবেও তিনি পরিচিত। তার রচিত বই “ শরীর চর্চা ও সুখী মনের আশ্রম” বইটি এখন ইন্টারনেসনাল ভাবে ছড়িয়ে যাচ্ছে -যেখানে  তিনি দেহ, মন ও আত্মার সমন্বিত উন্নয়নের দর্শন তুলে ধরেছেন। এই দর্শনের বাস্তব প্রয়োগই দেখা যাবে তার নতুন কিকবক্সিং ট্রেনিং যাত্রায়।

ডকুমেন্টারিটি তুলে ধরবে—কিভাবে ৪০ বছর বয়সে একজন মানুষ নিজের সীমা ভেঙে নতুন শক্তি আবিষ্কার করতে পারেন; কিভাবে নিয়মিত ট্রেনিং, মানসিক দৃঢ়তা এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে নিজেকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব।

ফিটনেসপ্রেমী ও নতুন প্রজন্মের জন্য এই ডকুমেন্টারি হতে যাচ্ছে এক অনুপ্রেরণার গল্প—যেখানে বয়স নয়, মানসিক শক্তিই আসল পরিচয়।

বাংলাদেশের কিংবদন্তি মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট হোল্ডার এবং কিকবক্সিং পেশায় সু পরিচিত রহমত সানি তাকে পরিপূর্ণ গাইডলাইন দিচ্ছে এবং তাদের দুজনের উপরে একটি ডকুমেন্টারি ফিল যা ২০২৬-এ রিলিজ হতে যাচ্ছে। কমবেট স্পোর্টস প্রেমীদের জন্য যা অত্যন্ত অনুপ্রেরণামূলক একটি ডকুমেন্টারি ফিল্ম হতে যাচ্ছে।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন