তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন



মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তার সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরকে শপথ বাক্য পড়ান তিনি।

এর আগে বিগত ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ইং সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

ঐ বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সর্বশেষ গতকাল ১৭ ফেব্রুয়ারী তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করালেন।

ফলে ২০২৪ইং, ২০২৫ইং ও ২০২৬ইং— পর পর তিন বছর তিনটি সরকারকে শপথ পড়ালেন জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন