সাতক্ষীরা মাদকাসহ ১২ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি


আব্দুল জলিল, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে  বিজিবি অভিযান পরিচালনা করে মাদকাসহ ১২ লাখ টাকার মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ ঔষধ ,শাড়ি, কসমেটিকস ও ইমিটেশন সামগ্রী আটক করে।

বিজিবি জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি কলারোয়ার কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর ও সদর উপজেলার তলুইগাছা,গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ ঔষধ ,শাড়ি, কসমেটিকস ও ইমিটেশন সামগ্রী আটক করে। এর মধ্যে সাতক্ষীরা সদরের চৌরঙ্গী ও বাঁশদহা বাজার নামক স্থান হতে চার লাখ এক হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ইয়াবা, মোটরসাইকেল ও হেলমেট আটক করে। আটককৃত মালামালের মূল্য বারো লক্ষ ছেষট্টি হাজার আটশত নব্বই টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন