নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ১৫ জন গ্রেফতার


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে, এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়,  নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস অভিযান পরিচালনাকারী দল বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১১টা ৩০ মিনিট থেকে শুক্রবার (৭ মার্চ) সকাল ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আব্দুল আজিজ (৫০), মো. হাসান (২৫), সুমন পাটোয়ারী (২৩), আব্দুল করিম (৪০), নির্জয় হাসান আজমী (২০), ফয়েজ মেম্বার (৫৮), আল আমিন (৩২), মাহবুব খাঁন (৪০) ও সোহেল রানা (২৮)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪০ পুরিয়া হেরোইন, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে আরোও জানাযায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জ জেলা জর্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন