মো. তারেক হোসেন বাপ্পি : ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য কথাশিল্পী শান্তা ফারজানার বাংলা ও ইংরেজী ভাষায় রচিত 'নেইল পলিশ' গল্পগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে ১৩ মার্চ বিকেল ৪ টায় অনুষ্ঠিত আয়োজনে অতিথি ছিলেন কবি সাইফুল ইসলাম চৌধুরী, কবি প্রত্যয় জসীম, দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদী, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পী, কবি বাপ্পী সাহা, কবি ওয়াজেদ রানা, এমএম কাউসার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বইটি সমাজের অঙ্গতির বিরুদ্ধে সাহসী উচ্চারণের অনন্য গল্পগ্রন্থ। বইটি সংগ্রহ করুন। বইটি প্রকাশ করেছে সাউন্ডবাংলা।
Tags
জাতীয়
