নারায়ণগঞ্জে চুরি হওয়া ৬ ভরি স্বর্ণ, ২৫ হাজার টাকা ও ১ টি স্মার্ট ফোনসহ ২ চোর গ্রেফতার

নারায়ণগঞ্জে চুরি হওয়া ৬ ভরি স্বর্ণ, ২৫ হাজার টাকা ও ১ টি স্মার্ট ফোনসহ ২ চোর গ্রেফতার


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

গত ১১ মার্চ বিকেল ৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন মাসদাইর শেরেবাংলা রোড এলাকার জনৈক মোঃ জহিরুল ইসলামের বাসা থেকে নগদ-২৫,০০০/- টাকা, ০৮ টি স্বর্ণের চেইন, ০১ টি স্বর্ণের গলার হার, ০৬ টি স্বর্ণের আংটি, সর্বমোট ০৭ ভরি স্বর্ণালংকার, মূল্য অনুমান- ১৪,০০,০০০/- টাকা এবং ০১ টি স্যামসাং এন্ড্রোয়েড মোবাইল ফোন সহ সর্বমোট-১৪ (চৌদ্দ লক্ষ তেতাল্লিশ হাজার) টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। 

উক্ত চুরির ঘটনায় মোঃ জহিরুল ইসলাম (৪৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে ফতুল্লা থানার এফআইআর নং-৪৩, তারিখ-১৩ মার্চ, ধারা-৩৮০/৪৫৪ পেনাল কোড রুজু হয়। 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের তৎপরতায় মামলা রুজুর ২ ঘন্টার মধ্যেই ফতুল্লা মডেল থানায় কর্মরত এসআই শামীম হোসেন, এসআই মোঃ রফিক, বিপিএম ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১২ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১:৪০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন ফতুল্লা গ্রামের রহিম চৌধুরীর বাড়ি থেকে ২ জনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা প্রকাশ করলে জানাযায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চৌরাপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে মোঃ পারভেজ, বর্তমানে ফতুল্লা থানাধীন রহিম চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া এবং দ্বিতীয় জন বরিশালের মেহেন্দি গঞ্জ থানাধীন মাঝ কান্দির চর এলাকার আঃ কাদেরের ছেলে মোঃ মিয়াজ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই কৃত ৭ টি চেইন, ২ টি নেকলেস, ১ টি ব্রেসলেট, ৪ টি কানের দুল সহ প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার  টাকা ১ টি স্যামসাং স্মার্ট ফোন এবং চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃত দুজনেই পেশাদার চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা আরও জানায় বিভিন্ন বাসা বাড়ির লোকজন যখন না-থাকে তৎসময় ঐসকল বাসা/বাড়ির তালা ভেঙ্গে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় তারা। 

পুলিশ সূত্রে জানাযায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক চুরির  মামলাও রয়েছে।  গ্রেফতারকৃতদের উক্ত  মামলায় গ্রেফতার দেখিয়ে  বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন