ধর্মমন্ত্রীর পক্ষে মুরাদনগরে দুই ইউএনও কে সংবর্ধনা


হাফেজ নজরুল : কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষ থেকে সাবেক ইউএনও মোঃ আবদুর রহমান এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বীর বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১২টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ন আহবায়ক ফারুক সরকার মজিব, এস এম শরীফ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলার আহবায়ক দুলাল দেবনাথ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশা প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে মুরাদনগর উপজেলার উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত ছিলো। সবার সাথে সমন্বয় করে মুরাদনগর উপজেলার উন্নয়নে কাজ করেছি। কাজ করতে গিয়ে কোন ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, মুরাদনগর উপজেলার উন্নয়নে পূর্বাকার অফিসারকে যেভাবে সহায়তা করেছেন আমিও সেরকম সহযোগিতা আপনাদের কাছে চাই। সবার সহযোগীতা নিয়ে মুরাদনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন