গোলাম রব্বানী-টিটু: (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর সহ গ্রাম গজ্ঞে পেট্রোল বিক্রেতাদের তেল নেই অজুহাতে সকল দোকন বন্ধ রয়েছে । পেট্রোল , অকটেন না থাকার কারণে বাইক চালকরা পড়েছে বিপাকে । অপর দিকে শেরপুর তিন আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচন আগামী ৯ই এপ্রিল ভোট গ্রহণের জন্যে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা । পেট্রোল না থাকার কারণে মটরসাইকেল চালিয়ে নির্বাচন প্রচার করতে পারছে না স্ব- স্ব প্রার্থীদের সমর্থকরা । এ ছাড়াও ঈদুল ফিতরে আনন্দ উল্লাস করার জন্যেও যুবকরা বাইক না চালাতে পেরে যানবাহনে ভাড়া গুনতে হচ্ছে ৪ গুন । এতে ঈদ উপলক্ষে বাইকের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে বাইক চালকরা । পেট্রোল কোথাও খোঁজ মিললেও দাম নেয়া হচ্ছে প্রতি লিটার ২৫০ থেকে তিনশ টাকা। এতেও নেই কোন প্রতিকার ফলে বাইক চালকদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে । যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার যা খুশি তাই তেলের ব্যাপারে কমেন্ট করে যাচ্ছে । শেরপুর পাম্প থেকে অল্প সংখ্যক তেল দেয়া হলেও তা অপ্রতুল । তেলের সংকট থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।
Tags
শেরপুর