একাধিক সন্তানের মা হতে চান রাশমিকা!


বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ব্যক্তিজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা-কে ঘিরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার মধ্যেই মাতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাশমিকা নাকি জানিয়েছেন, জীবনে সন্তান তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমন আভাস দেন রাশমিকা।

রাশমিকা জানান, এক নয় একাধিক সন্তানের মা হতে চান তিনি।

মাতৃত্ব প্রসঙ্গে রাশমিকা বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের বাঁধনকে আরও জোরালো করে সন্তান। তাই মা হওয়ার স্বপ্ন দেখছি। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা আমার কাছে প্রথম এবং প্রধান গুরুত্ব পাবে।

ক্যারিয়ার বনাম পরিবার—এই প্রশ্নে রাশমিকার অবস্থানও উঠে এসেছে বিভিন্ন সাক্ষাৎকারে।  

অভিনেত্রী মনে করেন, সবার আগে সন্তান। অনাগত সন্তানের জন্য সব করতে প্রস্তুত তিনি। প্রয়োজনে ছাড়তে পারেন চলচ্চিত্র জগতও।

এদিকে গত ২৬ ফেব্রুয়ারি দুই রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়। প্রথমে সকাল ১০টায় তেলুগু রীতিতে শুরু হয় মূল বিবাহ অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল।

এরপর একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় কোডাভা রীতিতে বিয়ের পর্ব। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য মেনে বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ অংশ।

বিয়েতে তারকার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষের পর শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন বিজয়-রাশমিকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন