নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ



নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সান্তাহার এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ করেই ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে, যার ফলে পুরো রেলপথে চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে আছে, এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্ধার ও লাইন মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন