নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


মো: লুৎফর রহমান (খাজা শাহ্):  গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াজেলাধীন নবীনগর উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, সমতা ও ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন দিক ও কর্মকান্ড তুলে ধরা হয়।

‎উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল—“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যাদের অধিকার।”

‎উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: খালেদ বিন মনসুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুছা: রাবেয়া সুলতানা ইভা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো: হোসেন শান্তি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নারী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


‎অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ সফল করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

‎আলোচনা সভা শেষে নারীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন