বুড়িচং মোকাম ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সৌরভ মাহমুদ হারুন : বুধবার ১১ মার্চ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল  নিমসার বাজারে দলীয় কার্যালয় প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি  উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট মোঃ শরীফুল ইসলাম।

সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন চেয়ারম্যান  এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ সফিকুর রহমান ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ফাইন্ড টাওয়ারের চেয়ারম্যান গোলাম সারওয়ার,উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ সেলিম হোসেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মেম্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ সফিকুর রহমান ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন লিটন,   উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুর রহমান, মোকাম ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ ইউনুস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক সিনিয়র সহসভাপতি আবুল কালাম, কলেজ শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জামির হোসেন, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, তানভীর আহমেদ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন, সেক্রেটারি  মির্জা মামুনুর রশীদ, ভারেল্লা দক্ষিণের এম আতিকুর রহমান প্রমূখ।  এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন নিমসার বাজার মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ অলি উল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন