শেরপুরেরর ঝিনাইগাতীতে অসহায় পরিবারের মাঝে নিয়ম ও অনিয়মের মধ্য দিয়ে চাল বিতরণ



গোলাম রব্বানী-টিটু, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বুধবার সকাল থেকে ৭টি ইউনিয়নে পবিত্র ঈদ উপলক্ষে অসহায়, হত ,দরিদ্রদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রানালয় থেকে বরাদ্ধ কৃত চাল নিয়ম অনিয়মের মধ্য দিয়ে বিতরণ করা হয়েছে । সরজমিনে দেখা গেছে প্রত্যেক ইউনিয়নের বরাদ্ধ অপ্রতুল থাকায় অনেক ভূক্তভোগীরা তীর্থের কাকের মতো অপেক্ষা করে চাল থেকে বঞ্চিত হয়েছে। ১০ কেজি করে চাল পেতে অসহায় মানুষের আহাজারি  ও অপেক্ষার প্রহর একটি বড় প্রশ্ন হয়ে দাড়িঁয়েছে । অনুসন্ধানে জানা গেছে চেয়ারম্যানদের নিকট দলীয় নেতা, সরকারী কর্মকর্তা ও নিজস্ব বলয়ের তদবিরে কিছু চালের কার্ড বিতরণ করেছেন । এ ছাড়াও  স্থানরীয় কিছু সাংবাদিকরারও চেয়ারম্যানদের নিকট থেকে উপটোকন হিসাবে চালের কার্ড সংগ্রহ করে কালো বাজারে  বিক্রি করেছেন বলে জানা গেছে । স্ব-স্ব ইউনিয়নের সামনে চাল বিতরণ করা হলে সেখানে অবৈধ ভাবে একটি সিন্ডিকেট চাল ক্রয় করে কালো বাজারে বিক্রি করার তথ্য পাওয়া গেছে । দিন ব্যাপী উপজেলা নির্বাহী অফিসার আল আমীন, কৃষি অফিসার ফরাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ টিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল হাসান বিতরণের কার্যক্রম পরিদর্শন করেছেন বলে জানা গেছে । এবার উপজেলার ১২হাজার ৬শ ৩০জন উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাল সুষ্ঠ ভাবে ৭টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যানগণ ।  


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন