আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) পৌর শহরের টাইম স্টার কনফারেন্স রুমে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
সিসিডিবির ‘সমান আওয়াজ’ প্রকল্পের আয়োজনে এবং কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়।
এর আগে শুক্রবার শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার আদিবাসী, দলিত ও মূলস্রোতধারার ২৫ জন নারী অংশ নেন। প্রশিক্ষণে নারীর নেতৃত্ব বিকাশ, সামাজিক অংশগ্রহণ ও অধিকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার এবং নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন।
কর্মশালায় অংশ নেওয়া নারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে নেতৃত্বের ভূমিকা পালনে সহায়ক হবে।
