মোঃ লুৎফর রহমান (খাজা শাহ) : হজ্জ সুন্দরভাবে সম্পূর্ণ করলে পুরস্কৃত করা হবে, আর যারা হজ যাত্রীদের কষ্ট দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, এমনটাই জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুলিশ কনভেনশন হলে হাব কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন ধর্মমন্ত্রী।
এই আলোচনা সভায় উপস্থিত হতে না পারলেও, মুঠোফোনে যুক্ত হন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। হজ্জ আয়োজকদের উদ্দেশে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বিগত সময় থেকে এবারে ভালো হজ্জযাত্রা সম্পূর্ণ করার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মুহাম্মদ আয়তুল ইসলামসহ হজ যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Tags
জাতীয়
