যশোরে শহিদ পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান


মনির হোসেন, বেনাপোল  প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম সেবা)।

এ সময় তিনি শহিদ পাঁচ পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন