নিউজ ডেস্ক : সেখানে জাতিসংঘের একটি কার্যালয়েও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
রাজধানীতে হাজারো মানুষ রেড জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এখানে দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে শত শত মানুষ সমাবেশ করেছে। পেশোয়ার প্রেস ক্লাবের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাব সরকার ও ইসলামাবাদ প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, যা জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
Tags
বিশ্ব সংবাদ
