শেরপুরের ঝিনাইগাতীতে ধান কাটা শুরু জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ


গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বোরো ফসলের ধান কাটা শুরু হয়েছে | জলাবদ্ধতার কারণে অনেক জমির ধান নষ্ট হওয়ার কারণে উপজেলা নির্বাহী অফিসার আল আমীন সরজমিনে যেয়ে জলাবদ্ধতার সমস্যা সমাধান করে ধান কাটার সুযোগ করে দিচ্ছেন কৃষকদের | গত কয়েক দিনে প্রচুর বৃষ্টিপাতের ফলে বোরো ফসলের পাকা ধান কৃষকরা ঘরে তুলতে পারছে না | মাঠের চারদিকে পাকা ধানের মৌ-মৌ গন্ধে মাঠে কৃষককে হাতছানি দিয়ে ডাকছে | আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশে রোদ দেখা দেওয়ার ফলে কৃষকরা মাঠে কাজের শ্রমিক নিয়ে ধান কাটার উৎসবে নেমেছে | প্রাকৃতিক আবহাওয়া অনুকুলে থাকলে কয়েকদিনেই ধান কেটে কৃষকরা ঘরে তুলতে পারবে | কৃষকরা জানিয়েছেন বাজারে ধানের মূল্য কম থাকায় তারা ক্ষতি গ্রস্থ হবে, বাজার মূল্য বৃদ্ধি কারার জন্যে দাবি জানিয়েছেন তারা | উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন জানান এবার উপজেলায় ১৪হাজা ৬শ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে | আবহাওয়ার কারণে অতি দ্রুত ধান কেটে নিরাপদে নেয়া কৃষকের কর্তব্য | উপজেলা নির্বাহী অফিসার আল আমীন জানান, বোরো ফসলের পাকা ধান অনেক কৃষক জলাবদ্ধতার কারণে ধান কাটতে না পেরে অভিযোগ করেছে | আমি সরজমিনে যেয়ে জলবদ্ধতার সমস্যা সমাধান করে কৃষকের ধানকাটার ব্যবস্থা করে দিয়েছি |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন