কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
র্যাব-১১ এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি অভিযান পরিচালনাকারী দল বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ইং বিকাল ০৫.৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার তিতাস থানাধীন আড়াইরকান্দি এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দেউলী চৌড়াপাড়া এলাকার মোঃ গোলজার হোসেনের ছেলে, মোহাম্মদ রানা (৪২), ২। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দক্ষিণ লক্ষন খোলা এলাকার শহীদ মিয়ার ছেলে মোঃ রাহাত (২৩)।
র্যাব সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য, এবং তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় ধরনের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোটা অংকের অর্থের লোভে অভিনব কৌশলে এসকল মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
র্যাব আরোও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে কুমিল্লার তিতাস থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
