আব্দুল জলিল, সাতক্ষীরা : সাতক্ষীরার বাকাল চেকপোস্ট থেকে দুটি সোনারবারসহ মহিলা চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার শিউলি আক্তার নামের ওই মহিলাকে চেকপোস্ট থেকে আটক করে বিজিবি। আটককৃত শিউলি আক্তার সাতক্ষীরা শহরের তালতলা এলাকার জুবায়ের রহমানের স্ত্রী।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিউলি আক্তার ভারতে পাচারের উদ্দেশ্যে সোনারবার সীমান্তের দিকে যাচ্ছে। এসময় বিজিবি সদস্যরা বাকাল চেকপোস্ট এলাকায় তাকে আটক করে। বিজিবি মহিলা সদস্যরা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ পিস সোনারবার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম।মূল্য বাষট্টি লক্ষ তিরানব্বই হাজার আটশত দশ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক কাজে আশিকুর রহমান জানান, সোনারবার বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় শিউলি আক্তারকে গ্রেফতার করাহয়েছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা রয়েছে।
