নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক তারেক, সদস্য সচিব সুবীর


এ,বি,এম,হাবিবুর রহমান: নওগাঁ জেলার রিপোর্টার্স ইউনিটির  আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮/০৫/২৬) নওগাঁ জেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির  সাধারণ সভায় এই কমিটিটি অনুমোদন দেওয়া হয়। 

এগারো  সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তে নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রশিদ তারেক  এবং সদস্য সচিব হয়েছেন দৈনিক দেশ বার্তা ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের নওগাঁ জেলা প্রতিনিধি সুবীর দাস। 

কমিটির অন্য সদস্যরা হলেন— মোঃ আবু রেজা(দৈনিক প্রজন্মের আলো ), ইউনুস আলী ফাইম (পিবিএ এজেন্সি)   মোঃ আবুজার গফ্ফারী  (দৈনিক বরেন্দ্র কন্ঠ ডিজিটাল), মোঃ মিজানুর রহমান (দৈনিক বাংলাদেশ সমাচার), শাফিউল ইসলাম রকি (নয়াদিগন্ত ডিজিটাল), এম,এ মজিদ(দৈনিক মুক্ত খবর), দেবাশীষ সাহা (এই নাটর), শনক কুমার ঘোষ (সংবাদের আলো) ও ওয়াহেদ আজাদ (মানবাধিকার প্রতিদিন)। 

নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম কার্যনির্বাহী সভার অনুমতিতে স্বাক্ষরিত করে এই আহবায়ক কমিটি অনুমোদন করেন। এই কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন